ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ঢাকায় ট্রেন থেকে অস্ত্র-ককটেল উদ্ধার, আটক ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  6:00 PM

news image

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একটি ট্রেন থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে আটক করা হয়। সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি চালিয়ে চালের বস্তার ভেতর থেকে একটি দেশীয় পিস্তল, এক রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। এ সময় ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একতা এক্সপ্রেস পার্বতীপুর রেলস্টেশনে যাত্রাবিরতির সময় ৩-৪ জন ব্যক্তি কয়েকটি চালের বস্তা নির্দিষ্ট বগিতে তুলে রেখে দ্রুত সটকে পড়েন। এসব বস্তাতেই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য লুকানো ছিল। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম