ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় এক্সিডেন্টে পুলিশ নিহত ট্রাক ড্রাইভার রংপুরে গ্রেফতার

#

০৭ নভেম্বর, ২০২৪,  12:42 PM

news image

আবুল হোসেন বাবলুঃ ঢাকা জেলার খিলক্ষেত এলাকায় বেপরোয়া ভাবে ট্রাক চালিয়ে পুলিশ কনস্টেবলকে হত্যায় অভিযুক্ত ট্রাক চালককে রংপুরে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।  র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার বরাত দিয়ে জানানো হয়, গত ২৬ অক্টোবর'২৪ মধ্য রাতে ট্রাক নিয়ে ৩০০ ফিট হতে কুড়াতলীগামী রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চালিয়ে যাবার সময় কুড়াতলী এলাকায় বাংলাদেশ পুলিশের একটি গাড়িকে পিছনদিক থেকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে গাড়ির (ড্রাইভার) কনস্টেবল রায়হান সরকার ও কনস্টেবল লিয়াকত আলীসহ ২জন কনস্টেবল গুরুতর জখম প্রাপ্ত হন।  তাৎক্ষণিক ডিউটিরত এক পুলিশ কর্মকর্তা আহত কনস্টেবলদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করালে কর্তব্যরত ডাক্তার ড্রাইভার রায়হান সরকারকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নিজে বাদী হয়ে খিলক্ষেত থানায় অজ্ঞাতনামা ট্রাক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা কর্তৃক তদন্তে উক্ত সময়ে ট্রাকচালক হিসেবে রিপন এর নাম পাওয়া যায়।  তদন্তের একপর্যায়ে র‍্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার ৫ নভেম্বর রাত ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানার অন্তর্ভুক্ত গজঘন্টা ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়দেব কাগজিপাড়া গ্রামে অভিযান চালিয়ে পলাতক ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত ট্রাকচালক রিপন মিয়া(২২)গাইবান্ধা জেলার সদর থানার অন্তর্ভুক্ত উজিত ধরনীবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম