ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

ঢাকায় আসছেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

#

স্পোর্টস ডেস্ক

২১ মে, ২০২৩,  9:58 PM

news image

কাতার বিশ্বকাপে শিরোপা জিতে ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছে আর্জেন্টিনা। নিজেদের তৃতীয় শিরোপা জিততে আলবেলিস্তেদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে আকাশী সাদাদের বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। বাজপাখি খ্যাত সেই মার্টিনেজ এবার বাংলাদেশি ভক্তদের জন্য আগামী ৩ জুলাই ঢাকায় পা রাখতে যাচ্ছেন। আর্জেন্টিনার গোলপোস্টের অতন্দ্র প্রহরীকে শুধু কলকাতায় আনার জন্যই যোগাযোগ করেছিলেন সেখানকার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। কিন্তু কলকাতা যাওয়ার আগে ঢাকায় আসার কথা নিজে থেকেই জানিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা। বাংলাদেশি ভক্তদের কথা বিবেচনা করে মার্টিনেজ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সমকালকে জানিয়েছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। শতদ্রু দত্ত জানান, 'আমি মার্টিনেজের সঙ্গে কেবল ভারতে আসার বিষয়ে কথা বলেছিলাম। তবে ও নিজের থেকে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। আমাকে বলেছে, আমি বাংলাদেশেও যেতে চাই। ওখানে আমার ও আর্জেন্টিনার অনেক সমর্থক রয়েছে।' আগামী ৪ ও ৫ জুলাই ভারত সফর করবেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার আগে ৩ জুলাই ভোরে মার্টিনেজ ঢাকায় নামবেন। সেই দিনটা ঢাকায় থেকে পরদিন সকালে যাবেন কলকাতায়। ইতোমধ্যে আর্জেন্টাইন গোলরক্ষকে ঢাকায় আনার জন্য আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশে বিভিন্ন স্পনসর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন শতদ্রু দত্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম