ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

ঢাকাসহ ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২২,  11:07 AM

news image

গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ রবিবারও দেশের পাঁচটি বিভাগের অনেক জায়গায় এবং দুটি বিভাগের কিছু কিছুু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র গতকাল শনিবার এসব তথ্য জানিয়েছে। গতকাল শনিবার (২৯ মে) সন্ধ্যায় ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছুু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছুু জায়গায় প্রশমিত হতে পারে গতকাল ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকায় বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ভোলায় ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ বৃষ্টিপাত ছিল তেঁতুলিয়ায় ৩২ মিলিমিটার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম