ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ঢাকার ১১টি অঞ্চলে ডেঙ্গু আক্রান্ত বেশি

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  5:02 PM

news image

ঢাকা মহানগরীর ১১টি অঞ্চলের মানুষ ডেঙ্গু আক্রান্ত বেশি হচ্ছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যার ওপর ভিত্তি করে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অঞ্চল গুলোর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ছয়টি এবং উত্তর সিটির পাঁচটি অঞ্চল। রোববার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব অঞ্চলের নাম তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে যাত্রাবাড়ী, মুগদা, কদমতলী, জুরাইন, ধানমন্ডি ও বাসাবো অঞ্চল। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মধ্যে রয়েছে উত্তরা, মোহাম্মদপুর, মিরপুর, তেজগাঁও ও বাড্ডা অঞ্চল। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকগুলো) মো. হাবিবুল আহসান তালুকদার এসব তথ্য তুলে ধরে বলেন, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩০ হাজার ৬৮৫ জন। আর এ মাসের ২২ দিনে ২২ হাজার ৭০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছে ১৮ হাজার ৮৮৫ রোগী এবং ঢাকার বাইরে ১১ হাজার ৮০০ জন রোগী। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন। এ নিয়ে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৪২ জন। মৃতদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে নয়জন, চট্টগ্রামে একজন এবং ফরিদপুরে একজন মারা গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম