ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

ঢাকার যেসব স্থানে কোরবানির পশুর হাট বসবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মে, ২০২৪,  10:25 PM

news image

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ১৯টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। এদিকে দুই সিটি চাইলেও এবার আফতাবনগর হাটে স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট। এরই মধ্যে দুটি স্থায়ীসহ ১২টি হাটের ইজারার কার্যক্রম শেষ। পাশাপাশি এবারও ই-হাটের মাধ্যমে কোরবানির পশু বেচাকেনা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ডিএসসিসির মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি হাটের ইজারা বরাদ্দ দেওয়া হয়েছে। বাকিগুলো বরাদ্দের প্রক্রিয়া চলছে। এ ছাড়া হাটের বর্জ্য যত দ্রুত সম্ভব অপসারণে সর্বোচ্চ চেষ্টা থাকবে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিবছরই কোরবানিতে ই-হাটের মাধ্যমে প্রচুর পশু বিক্রি হচ্ছে। এবারও এই সাড়া থাকবে ব্যাপক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পশুর হাট

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্থায়ী পশুর হাট গাবতলী, কাওলা শিয়ালডাঙ্গা এলাকার খালি জায়গা, ভাটারা সূতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নং ওয়ার্ড, আফতাব নগর (এখন পর্যন্ত হাট বসানোয় স্টে-অর্ডার রয়েছে), মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক এলাকার খালি জায়গায় বসবে উত্তরের হাট, মোহাম্মদপুর বছিলা। এরই মধ্যে ছয়টি হাটের ইজারা শেষ।

ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের পশুর হাট

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্থায়ী পশুর হাট সারুলিয়ায়। এ ছাড়াও বসছে আরও দশটি হাট। উত্তর শাহজাহানপুর, লেদার টেকনলজি কলেজ সংলগ্ন খালি জায়গা, পোস্তগোলা শ্মশান সংলগ্ন খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ যাত্রাবাড়ী, মেরাদিয়া বাজার এলাকা, কমলাপুর স্টেডিয়াম এলাকা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল এলাকা, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন এলাকা লালবাগ, আমুলিয়া মডেল টাউন, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডে। দক্ষিণেরও এ পর্যন্ত ইজারা হয়েছে ছয়টি।

ঈদের আগের পাঁচদিন থেকে শুরু হবে আনুষ্ঠানিক পশু কেনা-বেচা, চলবে ঈদের দ্বিতীয় দিন পর্যন্ত। হাটের বর্জ্য নির্ধারিত সময়ে অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর পিতাদের। তবে আফতাবনগর হাটে দুই সিটিই ইজারা দিলেও পরে স্থানীয়দের একটি রিটের প্রেক্ষিতে সেখানে হাট বসানোয় স্টে-অর্ডার দিয়েছেন হাইকোর্ট।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম