ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ই-রিকশা বিধিমালা সংশোধনে ৯ প্রস্তাব রাজধানীর গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু

ঢাকায় পা রাখলেন বাবর ও মালিক

#

ক্রীড়া প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২১,  6:48 PM

news image

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ঢাকায় এসেছেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম ও সাবেক অধিনায়ক শোয়েব মালিক।  টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গিয়ে পাকিস্তান দলের বাকিরা ঢাকায় চলে এলেও দুবাইয়ে ছিলেন এই দুজন।

দলের সঙ্গে না এসে পৃথকভাবে ঢাকায় এসেছেন বাবর ও মালিক। মঙ্গলবার সকালে বাবর ও মালিককে বহনকারী ফ্লাইট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।   আজ তাদের কোভিড টেস্ট করা হবে।  করোনা নেগেটিভ হলে তাদেরকে কোয়ারেন্টিন করতে হবে না।  তারা সরাসরি দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়তে পারবেন।  ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ইতোমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে।  আজ অনুশীলনে যোগ দিয়েছেন ওপেনার রিজওয়ান। বাবর ও মালিকের বুধবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ঢাকা সফরে পাকিস্তান দল ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেবে মিরপুরে।  ২০ ও ২২ নভেম্বর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ একই ভেন্যুতে। ২৬ নভেম্বর চট্টগ্রামে হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ।  ঢাকায় দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। 

পাকিস্তান টি-টোয়েন্টি স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহীন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দোহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।

পাকিস্তান টেস্ট স্কোয়াড : বাবর আজম (অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমাম উল হক, কামরান গোলাম, সউদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, মোহাম্মদ নাওয়াজ, বিলাল আসিফ, হাসান আলী, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, নোমান আলী, সাজিদ খান, শাহীন শাহ আফ্রিদি ও জাহিদ মাহমুদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম