ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ) ১৮ তম আন্তর্জাতিক সম্মেলনে ২০২৫

#

৩১ মে, ২০২৫,  10:22 PM

news image

প্যারিস প্রতিনিধি : গণমাধ্যমের বর্তমান সংকট ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডয়চে ভেলে গ্লোবাল মিডিয়া ফোরাম (জিএমএফ)-২০২৫। আগামী ৭ ও ৮ জুলাই জার্মানির বন শহরে আয়োজিত হতে যাচ্ছে ডয়চে ভেলের ১৮তম এ আন্তর্জাতিক সম্মেলন। এবারের প্রতিপাদ্য ব্রেকিং ব্যারিয়ার্স, বিল্ডিং ব্রিজস’ (বাধা ভেঙে, সেতু নির্মাণ) বিশ্ব গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তার গুরুত্ব তুলে ধরবে। ডয়চে ভেলের ইভেন্ট হেড ভেরিকা স্পাউসোভাসকার বরাতে জানা গেছে, ১২০টিরও বেশি দেশ থেকে প্রায় ৯০০ মিডিয়া পেশাদার এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন। বন শহরের বুন্ডেস্কুনস্টহালে, কুন্সটমিউজিয়াম, এবং ডয়চে ভেলের প্রধান কার্যালয়ে দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

এবারের আলোচনার মূল বিষয়:

জিএমএফ কর্তৃপক্ষ ইতিমধ্যে এ বছরের আলোচ্য বিষয় নির্ধারণ করেছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা,ডিজিটাল সেন্সরশিপ ও ভুয়া তথ্যের বিরুদ্ধে লড়াই,জলবায়ু পরিবর্তন ও ক্লাইমেট জার্নালিজম,টেকসই উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা মিডিয়া লিটারেসি ও ডিজইনফরমেশন প্রতিরোধ।বিশ্ব মিডিয়া অঙ্গনের এই বৃহৎ মিলনমেলায় অংশ নিতে পারবেন বাংলাদেশি সাংবাদিকরাও। এতে যোগদানের মাধ্যমে দেশের গণমাধ্যমকর্মীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নেটওয়ার্কিং ও জ্ঞানের আদান-প্রদানেও লাভবান হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম