ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড্রেনের পাশ থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩০ অক্টোবর, ২০২৩,  4:31 PM

news image

রাজশাহীতে ড্রেনের পাশ থেকে পল্লী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিটি হাট এলাকার একটি ড্রেনের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম এরশাদ আলী দুলাল (৪৮)। তিনি মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার বাসিন্দা এবং পল্লী চিকিৎসক। রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে সিটি হাট এলাকায় একটি ড্রেনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। এক যুবক ওই সড়ক দিয়ে যাওয়ার সময় লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহের জন্য সিআইডিকে খবর দেয়। তারা গিয়ে হত্যার আলামত সংগ্রহ করেছেন। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তাকে হত্যা করা হয়েছে। তবে পুরো বিষয়টি স্পষ্ট নয়। তাই এখনই কিছু বলা যাচ্ছে না। সোমবার (৩০ অক্টোবর) সকালে নিহতের লাশ ময়নাতদন্ত করা হবে। তারা বর্তমানে ঘটনাটি তদন্ত করে দেখছেন। এ ঘটনায় থানায় মামলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম