ঢাকা ১৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গে আরো ৭ জনের মৃত্যু মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ আ.লীগ সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ কলাপাড়ায় আওয়ামীলীগের লকডাউন সফল করতে ককটেল বিস্ফোরণ, আটক ২ সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত রাজধানীতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত রক্তাক্ত লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে ফ্যাসিস্ট শক্তি: রিজভী

ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজতে গেলে হতে পারে ভয়ঙ্কর বিপদ

#

১২ জুন, ২০২৫,  7:26 PM

news image

ডিজিটাল যুগে সম্পর্ক গড়ার রাস্তাও হয়েছে প্রযুক্তিনির্ভর। বিশেষ করে নতুন প্রজন্মের অনেকেই সঙ্গী খুঁজতে ভরসা রাখছেন ডেটিং অ্যাপের ওপর। কিন্তু এই অ্যাপগুলোর আড়ালে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর ফাঁদ। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, সামান্য অসতর্কতায় ডেটিং অ্যাপে পরিচয় থেকে বড় ধরনের প্রতারণার শিকার হওয়া এখন নতুন কিছু নয়। ডেটিং অ্যাপ যেমন নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ করে দেয়। তেমনই কিছু ভয়ঙ্কর ঝুঁকিও তৈরি করে। বিশেষত যদি সাবধানতা না নেওয়া হয়।

ডেটিং অ্যাপে কী কী বিপদ হতে পারে ?

ক্যাট ফিশিং: ভুয়া প্রোফাইল তৈরি করে প্রেমের সম্পর্ক গড়ে প্রতারণা। অপরাধীরা নকল ছবি ও পরিচয় দিয়ে বিশ্বাস অর্জন করে, তারপর অর্থ আত্মসাৎ করে।

রোম্যান্স স্ক্যাম: প্রেমের জালে ফেলে ব্যক্তিগত ছবি বা ভিডিও নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করা হয়।

স্পাইওয়্যার হ্যাকিং: বিশ্বাস অর্জনের পর লিংক বা ছবি পাঠিয়ে ফোনে ম্যালওয়ার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হয়। লিংকে ক্লিক করালে ফোনে ভাইরাস বা তথ্যচুরির আশঙ্কা। ব্যাংক তথ্য বা অর্থ চেয়ে নেওয়ার মাধ্যমে অ্যাকাউন্ট ফাঁকা।  

আর্থিক প্রতারণা: ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর বা ওটিপি নিয়ে একাধিক কিস্তিতে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা বাড়ছে।

বড় ষড়যন্ত্র বা নজরদারি: অপরাধমূলক চক্রের টার্গেটে পরিণত হওয়া। ডেটিংয়ের নাম করে ব্যক্তির গোপন তথ্য নিয়ে বড় ধরনের অপরাধ বা নজরদারির চক্রে ফাঁসানো হয়

সতর্কতা জরুরি  

সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ—অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা অর্থ কখনও দেওয়া উচিত নয়। সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে অ্যাপ রিপোর্ট ও ব্লক করুন।সঙ্গী খুঁজতে গিয়ে যেন বিপদে না পড়তে হয়, তাই ডেটিং অ্যাপ ব্যবহারে চোখ-কান খোলা রাখা এখন সময়ের দাবি।

সতর্ক থাকার উপায়:

অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য, ছবি বা অর্থ দেওয়া থেকে বিরত থাকুন।

সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।

ভিডিওকল বা সরাসরি দেখা না হলে গভীর সম্পর্ক গড়ার আগে ভাবুন।

সন্দেহ হলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করুন ও ব্লক করুন।

ভরসা করতে হলে সময় নিন। বাস্তব যাচাই ছাড়া বিশ্বাস করা ঠিক নয়। এ ছাড়া আরও বড় অপরাধের ছকও থাকতে পারে। অনলাইন ডেটিং অ্যাপে প্রেমের জাল বিছিয়ে কোনো ব্যক্তির গোপন তথ্য সংগ্রহ করেছে অপরাধী। সে ক্ষেত্রে খুব বড় ষড়যন্ত্রের চক্র থাকতে পারে। এক বার সেখানে ফেঁসে গেলে আপনার বড় বিপদ হতে পারে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম