ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ডেঙ্গু সচেতনতা বাড়াতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট, ২০২৩,  1:03 PM

news image

মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর সভাপতিত্বে দেশব্যাপী মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/সংস্থার কার্যক্রম পর্যালোচনার জন্য ২য় আন্তঃমন্ত্রণালয় সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো-

• সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে কমিটি গঠন করে প্রচারণা চালাতে হবে।

• উপরোক্ত সিদ্ধান্ত তার দপ্তরের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম