ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে সোনার দাম বাড়লো ভরিতে ২২১৬ টাকা দুই ছাত্রের মারামারিতে প্রাণ গেল একজনের নতুন তালিকায় ভিসা ছাড়াই বাংলাদেশিরা যেসব দেশে যেতে পারবেন ইরানের সঙ্গে গোপন চুক্তির গুজব উড়িয়ে দিল কাতার এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক পদত্যাগ করলেন কোচ মাচেরানো জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন সৌদি ফেরত সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৭২ জন

#

নিজস্ব প্রতিবেদক

২৯ মে, ২০২৩,  4:31 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়ে ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। সোমবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৯৮ জন এবং অন্যান্য বিভাগে ২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ৮৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৩৫ জন এবং ঢাকার বাইরে ৬০৮ জন। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৬০৪ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ২৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৫৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম