ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের তেলের দামে ফের ঊর্ধ্বগতি, হরমুজ প্রণালিতে হামলার উদ্বেগ তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির সন্দেহে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেফতার আগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তা জিম্বাবুয়ের ৩৪ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল পাকিস্তান

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ২৪০

#

স্বাস্থ্য ডেস্ক

০৭ অক্টোবর, ২০২২,  9:12 PM

news image

 ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং  ২৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪০ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় ১৯২ জন এবং ঢাকার বাহিরে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশে সর্বমোট দুই হাজার ২৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৭২৫ জন এবং ঢাকার বাইরে ৫৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ বছর ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৯ হাজার ৫২৩ জন। এরমধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ৭৩৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা চার হাজার ৭৮৫ জন। একই সময়ে দেশে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ১৭৭ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট ১২ হাজার ৯৮১ জন এবং ঢাকার বাইরে ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা মোট চার হাজার ১৯৬ জন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬৪ জন মারা গেছেন। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম