ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ডেঙ্গুতে গেল আরও ২ জনের প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুন, ২০২৩,  6:03 PM

news image

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণ হারিয়েছেন ৪৭ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে ১০৪ জন ঢাকার এবং বাকি ৪১ জন ঢাকার বাইরের। মঙ্গলবার (২৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অধিদফতর থেকে আরও জানানো হয়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৪১০ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই ১০১১ জন, আর বাকি ৩৯৯ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৭৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৫৯৫৯ জন। এছাড়া ঢাকার বাইরে ১৭৯৫ জন। এদিকে ভর্তি রোগীদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৬২৯৭ জন। এরমধ্যে ঢাকার ৪৯১১ জন এবং ঢাকার বাইরে ১৩৮৬ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম