ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৯৪

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  8:57 PM

news image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন রোগী। সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার (৩০ জুলাই) একদিনে ২ হাজার ৭৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা একদিনে এ বছরের মধ্যে সর্বোচ্চ। ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানানো হয়, রোববার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১৬৮ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৫২৬ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮৩২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৯ হাজার ২০০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২২ হাজার ৬৩২ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ১৯৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২৩ হাজার ৯৯৩ জন এবং ঢাকার বাইরের ১৮ হাজার ২০২ জন। দেশের ইতিহাসে ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। এর আগের বছর ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। মৃত্যু হয় ১০৫ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম