ঢাকা ১৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ফান্ডরেইজিং উপলক্ষে এমসি ইনস্টিটিউট ফ্রান্সের সুধী সমাবেশ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রকাশ ‘অপতথ্যের হাত থেকে সুরক্ষা’ এখন নাগরিক অধিকার: তথ্যমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ৯ ক্ষেত্রে ব্যয় কমাতে সরকারের বিশেষ নির্দেশনা জামিনে কারামুক্ত হলেন বাউলশিল্পী আবুল সরকার বর্ষবরণে ইলিশের দামে রেকর্ড এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী রিমান্ড শেষে কারাগারে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আগামী সপ্তাহ থেকে ভারতীয় ভিসা পাবেন বাংলাদেশিরা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২২,  6:30 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৫ জন। মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতন তিনজনকে নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জন। যা ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

এ ছাড়া নতুন ৫১৫ আক্রান্ত নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯২৮ জনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ২৩১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ৯৮৮ জন। এ ছাড়া হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫১ হাজার ৪৬০ জন রোগী। প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। সে সময়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল। ২০২০ সালে করোনাভাইরাসের মহামারির সময়ে ডেঙ্গুর প্রকোপ তেমন একটা দেখা যায়নি। তবে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর ডেঙ্গুতে ১০৫ জনের মৃত্যু হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম