ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড

ডুবোচরে আটকে যাওয়া ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২২,  10:00 AM

news image

মানিকগঞ্জ শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌরুটে যমুনা নদীর প্রবল স্রোতের কারণে দিক হারিয়ে ডুবোচরে আটকে যাওয়া যানবাহন বোঝাই রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান গতকাল সোমবার (২০ জুন) রাত দেড়টার দিকে উদ্ধার করে টাগবোট ৩৯৪। গতকাল সোমবার রাত ৮টার দিকে আরিচার ফেরিঘাট এলাকায় ডুবোচরে ফেরিটি আটকে যায়। সোমবার রাতে দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ। তিনি বলেন, পাবনার কাজিরহাট থেকে আরিচার উদ্দেশে ছেড়ে আসে ফেরিটি। যমুনা প্রবল স্রোত থাকায় নৌপথের ফ্ল্যাগ না দেখতে পেয়ে দিক হারিয়ে ফেলে। পরে ডুবোচরে ফেরিটি আটকা পড়ে। তিনি বলেন, ডুবোচরে আটকে পড়া ফেরিতে ১২টি পণ্যবোঝাই ট্রাক ও বেশ কয়েকটি গাড়িসহ কিছু যাত্রী রয়েছে। ইতোমধ্যে আটকে পড়া ফেরিটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই ফেরিটি উদ্ধার করা সম্ভব হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম