ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

ডিসেম্বরেই শুরু হচ্ছে সোনাক্ষীর ‘দাহাড় ২’ শুটিং

#

বিনোদন ডেস্ক

২৫ আগস্ট, ২০২৫,  5:16 PM

news image

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ওটিটি অভিষেক হয়েছিল ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত রীমা কাগতি নির্মিত থ্রিলার সিরিজ ‘দাহাড়’ দিয়ে। সাহসী অভিনয়, তীব্র গল্প আর বাস্তবধর্মী চরিত্রচিত্রণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সিরিজটি। এবার আসছে এর দ্বিতীয় মৌসুম। প্রতিবেদন অনুযায়ী, রীমা কাগতি ইতোমধ্যে নতুন মৌসুমের চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। এ বছরের ডিসেম্বরেই শুরু হবে শুটিং। বরাবরের মতোই সিরিজটি আসবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। দ্বিতীয় মৌসুমেও পুলিশ অফিসার অঞ্জলি ভাটির ভূমিকায় দেখা যাবে সোনাক্ষীকে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। এর আগে রীমা কাগতি এ বছরের শুরুতে ‘সুপারবয়েজ অব মালেগাঁও’ বানিয়ে সাড়া ফেলেছিলেন। বর্তমানে তিনি পুরোদমে ব্যস্ত ‘দাহাড় ২’ নির্মাণে। অন্যদিকে, সোনাক্ষীকে সর্বশেষ দেখা গেছে ভৌতিক ছবি ‘নিকিতা রয়’–এ (মুক্তি: ১৮ জুলাই), তবে ছবিটি আশানুরূপ সাড়া পায়নি। সম্প্রতি তিনি প্রথমবারের মতো তেলুগু ছবিতে নাম লিখিয়েছেন। সেখানে তার বিপরীতে আছেন তারকা সুধীর বাবু। অলৌকিক রোমাঞ্চের গল্পে নির্মিত এই ছবির নাম ‘জতধারা’, পরিচালনায় আছেন ভেঙ্কট কল্যাণ। ব্যস্ত কাজের ফাঁকে ব্যক্তিগত জীবনেও আলোচনায় সোনাক্ষী। স্বামী জহির খানের সঙ্গে বর্তমানে তিনি আছেন সুইজারল্যান্ডে পারিবারিক অবকাশ যাপনে। অভিনেত্রী নিজেই ছবি পোস্ট করে জানিয়েছেন, পরিবারের সদস্যদের নিয়ে দারুণ সময় কাটিয়েছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম