ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

ডিসিদের বিলাসীজীবন ত্যাগ করে জনগণের সেবা করার পরামর্শ হাইকোর্টের

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২২,  7:57 PM

news image

আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার জেলা প্রশাসক সতর্ক করে হাইকোর্ট বলেছে, কোন ডিসি অফিসে সাধারণ মানুষ যেতে পারে না, কথা বলতে পারে না। ডিসিদের বিলাসীজীবন ত্যাগ করতে বলে জনগণের সেবা করার পরামর্শ দেয় হাইকোর্ট।  সোমবার (২২ আগস্ট) বিচারপতি আবু তাহের মো.সাইফুর রহমান ও বিচারপতি কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ কুষ্টিয়ার ডিসিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছে। তবে পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও নিলামকৃত সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ীকে ২৪ অক্টোবর শুনানির দিনে হাজির হতে বলা হয়েছে। হাইকোর্ট এ সময় বলেন,

ডিসি অফিসের পর্দা দিবেন না যেন বাইরে থেকে মানুষ আপনাদের দেখতে পারে। গত ১১ আগস্ট আদালতের স্থগিতাদেশ থাকার পরও ১২৩ কোটি টাকার সম্পত্তি ১৫ কোটি টাকায় নিলামে বিক্রি করার ঘটনায় ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইন, কুষ্টিয়ার ডিসি মোহাম্মদ সাইদুল ইসলাম, এসপি মো. খায়রুল আলম, সদর থানার ওসি মো. সাব্বিরুল আলম ও নিলামে সম্পত্তি নেওয়া ব্যবসায়ী আব্দুল রশিদকে তলব করেন হাইকোর্ট। ২১ আগস্ট তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম