ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে অনলাইন গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্ব টিকিয়ে রাখতে কৌশলগত লড়াইয়ে হামাস যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক টানা তৃতীয় দফায় ৭৬৯৮ টাকা কমল স্বর্ণের দাম স্বাস্থ্যসেবায় বড় অগ্রগতি, আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ৩ পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২

ডিম ভর্তি ভ্যানে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যুর ঘটনায় ট্রাকচালক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি, ২০২২,  10:00 PM

news image

রাজধানীর বেইলি রোডে সিমেন্টের ট্রাকের চাপায় এক ভ্যানচালকের মৃত্যুর ঘটনায় ট্রাকচালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার(২৬ জানুয়েরি) রাতে চট্টগ্রামের চাঁদগাও থেকে মো. জসিম উদ্দিন নামের ৩২ বছর বয়সী ওই চালককে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ জানুয়ারি ভোরে বেইলি রোডে একটি সিমেন্ট কোম্পানির ট্রাক বেপরোয়া গতিতে ডিম বহনকারী দুটি ভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয়। বৃহস্পতিবার কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন,

জসিম প্রায় ১০ বছর গাবতলীতে ইট-বালুর ট্রাক চালিয়েছেন। চলতি মাসের প্রথম দিকে একটি সিমেন্ট কোম্পানিতে তিনি মাসে ৮ হাজার টাকা বেতনে ট্রাক চালকের কাজ নেন। ২৪ জানুয়ারি ভোরে তিনি সিমেন্ট আনতে ট্রাক নিয়ে উত্তরা থেকে মুন্সীগঞ্জে যাওয়ার সময় বেইলি রোডে ওই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম র‌্যাবকে বলেছেন, দুর্ঘটনার পর তিনি ট্রাক রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়ে ওই সিমেন্ট কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম