ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  6:50 PM

news image

 ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানের হিসাব জব্দ করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী ও সন্তানদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। আজ সোমবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, হাবিবুর রহমান ও তার স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহার এবং তাদের সন্তানদের ব্যক্তিক হিসাব ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত হিসাবের লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। তাদের নামে কোন লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তাও জব্দ করতে হবে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। চিঠিতে হাবিবুর রহমান ও তার স্ত্রী ওয়াজেদ শামসুন্নাহারের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তিদের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে এক কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।  উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর মো. হাবিবুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম