ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ডিএমপির সাবেক কমিশনার গোলাম ফারুক আটক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৪,  6:15 PM

news image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশ্যে দেশত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তার বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগের একটি আবেদন জমা আছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র। জানা যায়, পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তা ব্যক্তিগত সফরে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংকক যাচ্ছিলেন। তবে, বিমানবন্দরের বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারে যাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করেন ইমিগ্রেশন কর্মকর্তারা। এরপর আর তাকে প্লেনে চড়তে দেওয়া হয়নি। গোলাম ফারুক বর্তমানে ইমিগ্রেশন পুলিশের কাছে রয়েছেন। তাকে থানায় হস্তান্তর করা হবে নাকি তিনি বাড়ি ফিরে যাবেন এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ১৯৯১ সালে ১২তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন গোলাম ফারুক। গত ২০২২ সালের ২৯ অক্টোবর তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দীর্ঘ ৩২ বছর ৮ মাসের কর্মজীবন শেষে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান তিনি। অবসরপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তার যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড রয়েছে বলে জানা গেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম