ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

৩১ অক্টোবর, ২০২৪,  5:07 PM

news image

চপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে ভোলাহাট উপজেলার খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন একই উপজেলার দুর্গাপুর কামারটোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২২)। স্থানীয়রা জানান, রাতে রহনপুর থেকে ভোলাহাটে ভ্যানে আসছিলেন কয়েকজন। এ সময় খাপানির বিল এলাকায় ভ্যানটি পৌঁছালে ডাকাতরা নারীদের স্বর্ণালংকারসহ টাকাপয়সা কেড়ে নেয়। নারীদের একজন ডাকাতদলের এক সদস্যকে চিনে ফেলে এবং চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। পরে স্থানীয়রা ডাকাতদলকে ঘিরে ধরে। এ সময় ধাওয়া খেয়ে পালানোর সময় ইয়াকুব ও আলমগীর ধরা পড়ে। সেখানেই গণপিটুনিতে তারা মারা যান। ডাকাতির শিকার এক নারী বলেন, শিবগঞ্জ বাজারের একটি এটিএম বুথ থেকে ২০ হাজার টাকা তুলে বাসায় ফিরছিলাম। পথে গাছের গুঁড়ি দিয়ে গতিরোধ করা হয় আমাদের। টাকাগুলো লুকানোর জন্য বাচ্চার ফিডারের মধ্যে রাখলেও তা ছিনিয়ে নেয়। পাশাপাশি আমার কানের দুল খুলে নেয় ডাকাত দলের সদস্যরা। এ বিষয়ে ভোলাহাট থানার ওসি শাহীনুর রহমান গণমাধ্যমকে বলেন, ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম