ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ডাকসু নির্বাচন : আজ রাজধানীতে বন্ধ থাকবে যেসব সড়ক

#

ঢাবি প্রতিনিধি:

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  10:54 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন দেওয়া হবে। রাজধানীর শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এ অবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের উপরিউল্লেখিত ক্রসিংগুলোসহ আশপাশের এলাকা/সড়ক যথাসম্ভব এড়িয়ে চলতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করেছে ডিএমপি। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এ ডাইভারশনের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম