ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

ডলার পাচার ঠেকাতে বিমানবন্দরে ভিআইপিদের তল্লাশি

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  11:21 AM

news image

সংকটকালেও বিমানবন্দর দিয়ে ডলার পাচার থেমে নেই।সম্প্রতি প্রায় আড়াই লাখ ডলার পাচারের সময় শাহজালাল বিমানবন্দরে ধরা পড়ে দু'জন। অন্য এক ঘটনায় ডলার জব্দ করা গেলেও পালিয়ে যায় পাচারকারী। তাই ডলার পাচার ঠেকাতে সতর্ক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তল্লাশি করা হচ্ছে ভিআইপিদেরও। কয়েকস্তরের নিরাপত্তা ফাঁকি দিয়ে এমন সব ঘটনায় প্রশ্ন উঠেছে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে। আবার যাত্রী সেবার মান নিয়েও রয়েছে সমালোচনা। বুধবার (১০ আগস্ট) এক গণশুনানিতে এসব প্রশ্নের মুখোমুখি হন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। এ সময় সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, হয়রানি রোধে বিমানবন্দরে কর্মরত সবাইকে ভালো ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া জবাব দেন বিমানবন্দরে লাগেজ কাটা ও হারানোর প্রসঙ্গে। এ সময় অনেকে ক্ষোভ জানান, সম্প্রতি এক যাত্রীকে কাস্টমস কর্মকর্তার চড় মারার ঘটনার। গণশুনানিতে ওঠে আসে ট্রলি সংকটসহ ইমিগ্রেশনে হয়রানি ও বিভিন্ন এয়ারলাইন্সের যাত্রী সেবার মান নিয়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম