ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ডলারের বিপরীতে আরও শক্তিশালী হলো পাকিস্তানি রুপি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ আগস্ট, ২০২২,  8:06 PM

news image

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে পাকিস্তানের মুদ্রা। গতকাল শুক্রবার (৫ আগস্ট) দেশটির আন্তঃব্যাংক মুদ্রাবাজারে যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রুপি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান বেড়েছে ২ দশমিক ১১ রুপি বা শূন্য দশমিক ৯৪ শতাংশ। ওয়েব-ভিত্তিক আর্থিক পরিসংখ্যান ও বিশ্লেষণ পোর্টাল মেটিস গ্লোবালের পরিচালক সাদ বিন নাসের বলেন, এদিন পাকিস্তানি রুপি স্থিতিশীল আছে। কারণ, পাইপলাইনে প্রবাহ রয়েছে।

রপ্তানি আয় হচ্ছে। রেমিট্যান্সও জমা হচ্ছে। আপাতত আন্তঃব্যাংকে কোনো আতঙ্ক নেই। তিনি বলেন, তবু মানি চেঞ্জাররা যে ‘বড় গেম’ খেলছে তা সরকারকে পর্যবেক্ষণ করতে হবে। তাদের কারণে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এবং লোকসান গুণছেন। সাদ বিন নাসের বলেন, যখন আন্তঃব্যাংকে প্রতি ডলার ২৪০ রুপি ছিল, তখন মানি চেঞ্জাররা খোলাবাজারে তা  ২৫০-২৫৫ রুপিতে বিক্রি করেছেন। এখন তারা ২১০ থেকে ২১৫ রুপিতে ডলার কিনছেন। আর ২২৫ থেকে ২২৬ রুপিতে বিক্রি করছেন। তিনি জানান, সামনের দিনগুলোতে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে রুপি আরও শক্তিশালী হবে। আবার পাকিস্তানি মুদ্রা প্রবাহ ফিরে পাবে। গত ১৫ জুলাই থেকে ডলারের বিপরীতে রুপির মান কমছে। ২৮ জুলাই ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় স্থানীয় মুদ্রাটি। তবে পরের দিন (২৯ জুলাই) থেকে ঘুরে দাঁড়ায়। এরপর থেকে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান বেড়েছে ১৪ দশমিক ১৫ রুপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম