ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ডলারের বিপরীতে আরও কমলো টাকার মান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মে, ২০২৩,  8:26 PM

news image

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আরও কমছে। প্রতি ডলার বিক্রি হচ্ছে ১০৪ দশমিক ৫ টাকায়। বুধবার (৩ মে) বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে এ দামে ডলার বিক্রি করছে। এর আগে, ১০৩ টাকায় ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। চলমান বৈদেশিক মুদ্রা সংকটের মধ্যেও আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে বেশি করে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেছেন, বাজারের চাহিদা ও সরবরাহের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রমান্বয়ে বিনিময় হার নির্ধারণের লক্ষ্যে টাকার মান কমানো হয়েছে। আমরা ধীরে ধীরে ডলারের সঙ্গে টাকার বিনিময় হার সমন্বয় করছি। সর্বশেষ ৩০ এপ্রিল প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে ১০৭ টাকা থেকে ১০৮ টাকা পুনর্নির্ধারণ করা হয়। রপ্তানি আয়ে ডলারে এক টাকা বাড়িয়ে ১০৬ টাকা পুনর্নির্ধারণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম