ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

ডলারের দাম নিয়ে নতুন সিদ্ধান্ত

#

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর, ২০২২,  5:24 PM

news image

ডলারের মূল্য নির্ধারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাতের শীর্ষ নির্বাহীরা। যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে। রোববার (২৩ অক্টোবর) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা এ সংক্রান্ত একটি বৈঠকে বসেন। সভায় নেওয়া সিদ্ধান্ত মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে ডলার কেনার সর্বোচ্চ দাম আরও ৫০ পয়সা কমিয়ে ১০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে রপ্তানি বিল নগদায়নের ক্ষেত্রে ডলারের দাম ৫০ পয়সা বাড়িয়ে ৯৯ টাকা ৫০ পয়সা করা হয়েছে। এর আগে, গত ২৬ সেপ্টেম্বর রেমিট্যান্সের বিপরীতে ডলারের দাম ১০৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আর রপ্তানি বিলের ক্ষেত্রে ডলারের দাম ছিল সর্বোচ্চ ৯৯ টাকা। তার আগে গত ১১ সেপ্টেম্বর ব্যাংকারদের সভায় এক্সপোর্ট প্রসিডে ৯৯ টাকা ও রেমিট্যান্সের ডলার ১০৮ টাকায় কেনার সিদ্ধান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম