ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার পাঁচ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আভাস প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট রাজধানীর মিরপুরে তিন বাসে আগুন মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘষামাজায় চসিকের রাজস্ব ক্ষতি ১৬ কোটি টাকা চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের আসামে লাইনচ্যুত কলকাতা-সাইরং এক্সপ্রেস; উদ্ধারকাজ শুরু আজ ঢাকায় আসছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ভারতের বিপক্ষে টেস্টের জন্য শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  12:37 PM

news image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্তে বিএসএফের গুলিতে আসাদুল হক নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ভারতীয় বিএসএফের হাতে আটক হয়েছে আরও দুই বাংলাদেশি। নিখোঁজ রয়েছে আরও একজন।


শনিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে এই ঘটনা ঘটে। আসাদুল হক পীরগঞ্জ উপজেলার ইন্দ্রইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে বলে জানা গেছে।


স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে চান্দেরহাট সীমান্ত দিয়ে আসাদুল হকসহ ৫ বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়াগঞ্জের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল আহত হয়। বিএসএফের হাতে আটক হয় আরও ২ জন। একজন পালিয়ে আসে। নিখোঁজ রয়েছে আরও একজন। তবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।


আহত আসাদুলকে ভারতের রায়গঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে বিএসএফ। সেখানে তার মৃত্যু হয়। শনিবার বিকেলে ভারতের ওই হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হলেও বিজিবির চান্দেরহাট ক্যাম্পের ইনচার্জ কিছুই জানেন না বলে জানিয়েছেন।


তবে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল হাকিম শনিবার রাত সাড়ে ১০টায় জানান, বিষয়টি তিনি শুনেছেন এবং খোঁজখবর রাখছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম