ঢাকা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
আটকের পর প্রায় ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও ডিবি হেফাজতে মানিক, চালান না দেওয়ায় রহস্য গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ঢাকা ১৯ আসনে ধানের শীষে নির্বাচিত হয়েছেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট হবে: আসিফ নজরুল ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে রুমিন ফারহানা এগিয়ে দীর্ঘ লাইনে ভোটারের ভিড় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু নারী ভোটারদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৫,  1:58 PM

news image

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে নৈশ্যকোচ ও থ্রিহুইলারের সংঘর্ষে আশরাফুল ইসলাম (৫০) ও তার মেয়ে রাবিয়াতুনের (১৫) মৃত্যু হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলার দেবিপুর ইউনিয়নের খলিসাকুড়ি গ্রামে। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। রাবিয়াতুন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে যানা গেছে। ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সকালে বাবার থ্রিহুইলার করে অর্ধবার্ষিকী পরীক্ষা দিতে যাচ্ছিলেন মেয়ে রাবিয়াতুন। এ সময় খোসবাজার খলিসাকুড়ি পোস্ট অফিস এলাকায় পেছন থেকে একটি নৈশ্যকোচ এসে থ্রিহুইলারকে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ের মৃত্যু হয়।  তিনি বলেন, এ ঘটনায় কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ ঘটনায় বাসযাত্রী বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি আরও বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম