ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ট্রেনে ফেন্সিডিল পাচারকালে চার নারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৭ অক্টোবর, ২০২৩,  4:55 PM

news image

রেলপথে শরীরে ফেন্সিডিল বেঁধে ঢাকায় যাওয়ার পথে চার নারী আটক হয়েছে। আটকরা হলেন- আনোয়ারা (৪৪), মনোয়ারা বেগম (৩৬), মেরিনা (৪৬) ও ইতি (২৭)। তারা দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর ও মৌপুকুর এলাকার বাসিন্দা। সোমবার রাত সাড়ে ১২টার দিকে জয়পুরহাট রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক বলেন, ওই চার নারী মাদককারবারি ফেন্সিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। বাসে চড়ে এসব বহন করলে বিভিন্ন চেকপোস্টে পড়তো। তাই আইনশৃঙ্খলাবাহিনীর নজর এড়াতে তারা রেলপথ বেছে নেন। তবে আমরা তাদের আটক করেছি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম