ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া মোটরসাইকেলের নম্বরপ্লেট নিয়ে নতুন নিয়ম কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা প্রযুক্তিনির্ভর নজরদারি ও যৌথ অভিযানে উপকূলে জলদস্যুতা কমেছে আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় গাজীপুরে শ্রমিক আন্দোলন, মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানবাহন চলাচল বন্ধ

ট্রেনে দুই নারীর কোমরে চার কেজি গাঁজা, পাচারকালে ধরা

#

১৯ মার্চ, ২০২৪,  4:42 PM

news image

বুড়িমারী থেকে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে বিশেষ কায়দায় কোমড়ে বাঁধা অবস্থায় চার কেজি গাঁজাসহ দুজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেল পুলিশ। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ১০টায় সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে ট্রেনটি পৌঁছার একটু আগে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নাটোর লালপুরের পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট ভাদুর বটতলা এলাকার মনিরুল সরদারের স্ত্রী রোজিনা বেগম (৩৮) ও একই এলাকার আজিম সরদারের স্ত্রী শরীফা বেগম (৪৯)। পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে করতোয়া এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের চার নম্বর প্লাটফর্মে পৌঁছার একটু আগে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রেনের মধ্যেই ওই দুই নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেহ তল্লাশি করে প্রত্যেকের কোমরে বিশেষ কায়দায় বাঁধা দুই কেজি করে মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, গ্রেফতার দুই নারীর বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম