ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধি নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৪,  5:12 PM

news image

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আমেনা বেগম (৫০) নামের এক মানসিক প্রতিবন্ধি নারীর মৃত্যু হয়েছে। মৃত আমেনা বেগম উপজেলার মৌচাক ইউনিয়নের পশ্চিম সিনাবহ গ্রামের মৃত ইদ্রিস মিয়ার স্ত্রী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ওই নারী গ্রামের বাড়ি থেকে পল্লীবিদ্যুৎ যাওয়ার পথে কালামপুরের খাজা ডেক নামক এলাকায় ঢাকা-রাজশাহী রেলপথ অতিক্রম করার সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে পড়ে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। ওই মানসিক প্রতিবন্ধি নারী কানে কম শুনতেন এবং তার চলাচলেও শারীরিক সমস্যা ছিল। জয়দেবপুর রেলওয়ে পুলিশের এসআই সেতাফুর রহমান বলেন, এরকম ঘটনা শুনেছি। তবে ওই নারীর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম