ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা

ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৪,  8:03 PM

news image

জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই ছাত্র মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই ছাত্রের মৃত্যু হয়। তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম