ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে ছিটকে পড়ে নারীসহ নিহত ২

#

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  10:34 PM

news image

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত ট্রেনের ধাক্কায় সেতু থেকে নিচে পড়ে অজ্ঞাতনামা একজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে রেলপথের রেলওয়ে সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সকাল ৯টার দিকে রেলওয়ে সেতুর নিচে তাদের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকরা তখন নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পুরুষকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন। কিন্তু দুপুর ১২টার দিকে পুরুষটিও মারা যান। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, তাদের পরিচয় শনাক্ত না করা গেলেও ধারণা করা যাচ্ছে তারা স্বামী-স্ত্রী ছিলেন। এবং অসাবধানবশত তারা ট্রেন থেকে পড়ে মৃত্যুবরণ করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ছাড়া তাদের পরিচয় শনাক্তেরও চেষ্টা করছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম