ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় সবজি ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, আহত ২ প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগের উদ্যোগ দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী ঘোষণা ‘ডাকাতের কবলে’ রফিকুল ইসলাম মাদানী হাম উপসর্গে আজও ৬ জনের মৃত্যু শ্যামনগরে ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম

ট্রেনের দরজায় বসেছিলেন যাত্রী, থেঁতলে গেল পা

#

নিজস্ব প্রতিবেদক

০২ সেপ্টেম্বর, ২০২৫,  6:58 PM

news image

চট্টগ্রামের দোহাজারী স্টেশনে এক যাত্রীর পা থেঁতলে গিয়ে গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী।  তিনি বলেন, চট্টগ্রাম থেকে সকাল সাড়ে ৭টার দিকে দোহাজারী রেলওয়ে স্টেশনে পৌঁছে ‘সৈকত এক্সপ্রেস’। এ সময় এক যাত্রী পা ঝুলিয়ে ট্রেনের দরজায় বসেছিলেন ওই যাত্রী। তিনি আরও বলেন, ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে ঢুকলে তার পা প্ল্যাটফর্মের সঙ্গে ঘষা লেগে থেঁতলে যায়। তবে তার পা বিচ্ছিন্ন হয়নি। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি।  


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম