ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  3:50 PM

news image

আজ থেকে শুরু হলো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে টিকিট দেয়া হবে। আজ শনিবার (২৩ এপ্রিল) দেয়া হবে ২৭ এপ্রিলের অগ্রিম টিকিট। টিকিট পেতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন যাত্রীরা। প্রচণ্ড ভিড়ে টিকিট না-ও পেতে পারেন এমন চিন্তায় অনেকে শুক্রবারই স্টেশনে চলে আসেন। সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে তাদের। এ সময় অনলাইনে টিকিটের ভোগান্তির কথা জানান অপেক্ষমান যাত্রীরা। তারা বলছেন, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অনেকেই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যেতে চান। সড়কপথে দীর্ঘ যানজটের আশঙ্কায় তারা রেলপথে যাত্রা করতে চান। উল্লেখ্য, ২৩ এপ্রিল পাওয়া যাবে ২৭ এপ্রিলের টিকিট, ২৮ এপ্রিলের টিকিট ২৪ এপ্রিল, ২৯ এপ্রিলের টিকিট ২৫ এপ্রিল, ৩০ এপ্রিলের টিকিট ২৬ এপ্রিল ও ১ মে’র টিকিট ২৭ এপ্রিল বিক্রি করা হবে। অগ্রিম টিকিট বিক্রি নির্ধারিত দিনে সকাল ৮টায় শুরু হবে। যেসব স্টেশনে টিকিট বিক্রি করা হবে, তার সবগুলোতে নারী ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কাউন্টার থাকবে। ঈদের অগ্রিম টিকিট পাওয়া যাবে পাঁচটি রেলস্টেশন থেকে। কেন্দ্রগুলো হলো-কমলাপুরে সমগ্র পশ্চিমাঞ্চলগামী ও খুলনাগামী স্পেশাল ট্রেন, ঢাকা বিমানবন্দর স্টেশনে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেন, তেজগাঁও স্টেশনে ময়মনসিংহ, জামালপুরগামী ও দেওয়ানগঞ্জ স্পেশালসহ সব আন্তঃনগর ট্রেন, মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেসের টিকেট ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন, ফুলবাড়ীয়া পুরাতন রেলওয়ে স্টেশন থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী আন্তঃনগর ট্রেনের টিকিট দেয়া হবে। এদিকে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম