ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ট্রেইনি চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার

#

৩০ ডিসেম্বর, ২০২৪,  3:54 PM

news image

ভাতা বাড়ানোর ঘোষণার পর আন্দোলন থেকে সরে গেলেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। নতুন করে ভাতা বৃদ্ধি করার প্রজ্ঞাপন মেনে নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সোমবার (৩০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারির পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন মিলনায়তনে আন্দোলনকারী ট্রেইনি চিকিৎসকরা নিজেদের মাঝে আলোচনায় এ সিদ্ধান্ত নেন। প্রজ্ঞাপন অনুযায়ী ,২৩ ডিসেম্বর থেকে ২৫ হাজার থেকে ৫ হাজার বেড়ে ৩০ হাজার টাকা ভাতা কার্যকর হয়েছে। এছাড়া আগামী ১ জুলাই থেকে আরো ৫ হাজার বেড়ে ৩৫ হাজার ভাতা হবে ট্রেইনি চিকিৎসকদের। ডক্টর মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ড. জাবির হোসেন বলেন, আমরা সরকারের দেওয়া প্রজ্ঞাপন মেনে নিচ্ছি এবং আগামীকাল সকাল ৮ টা থেকে আমরা কাজে ফিরে যাবো। আমরা মনে করি সরকার কথা রাখবে। যদি কোনো কারণে জুলাই থেকে ৩৫ হাজার টাকা কার্যকর না হয় এবং ভবিষ্যতে দ্রব্যমূল্যের দামের তারতম্য অনুযায়ী ভাতা বৃদ্ধিকরণ না হয় আরও কঠিন আন্দোলন করতে বাধ্য হবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম