ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ট্রাম্প প্রশাসনে শিক্ষামন্ত্রী হচ্ছেন লিন্ডা ম্যাকমোহন

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২৪,  8:14 PM

news image

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনে লিন্ডা ম্যাকমোহনকে দেশটির পরবর্তী  শিক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন। এক বিবৃতিতে ট্রাম্প এ ঘোষণা দিয়েছেন। লিন্ডা ট্রাম্পের ট্রানজিশন টিমের (ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া তদারক দল) কো–চেয়ার এছাড়া ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (ডব্লিউডব্লিউই) সাবেক নির্বাহী। স্বামী ভিন্স ম্যাকমোহনের সঙ্গে যৌথভাবে তিনি ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট গড়ে তোলেন। ট্রাম্পের বিশ্বাস লিন্ডা ম্যাকমোহন শিক্ষামন্ত্রী হিসেবে প্রতিটি অঙ্গরাজ্যে ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’ ধারণাকে ছড়িয়ে দিতে প্রশংসনীয় কাজ করবেন। মা-বাবাদের তাঁদের পরিবারের শিক্ষাসংক্রান্ত বিষয়ে সবচেয়ে ভালো সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে দক্ষ করে তুলতে নিরলস প্রচেষ্টা চালাবেন তিনি। ‘ইউনিভার্সাল স্কুল চয়েস’–এর ধারণাটি হলো– আয় যেমনই হোক না কেন স্কুল বাছাইয়ের ক্ষেত্রে সব পরিবারকে সমান সুযোগ দেওয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম