ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ট্রাম্প ক্ষমতায় এলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হবে: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৪,  4:58 PM

news image

ডোনাল্ড ট্রাম্প আগামী বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ ‘স্বাভাবিকের চেয়ে দ্রুত’ শেষ হবে বলে আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। শুক্রবার ইউক্রেনীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘এটি নিশ্চিত, হোয়াইট হাউস পরিচালনা করতে আসা দলের নীতির কারণে যুদ্ধ দ্রুত শেষ হবে। এটি তাদের দৃষ্টিভঙ্গি ও নিজেদের নাগরিকদের প্রতি তাদের প্রতিশ্রুতি।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধ শেষ হবে, তবে সঠিক তারিখ আমরা জানি না।’ জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তাদের টেলিফোন কথোপকথনে তিনি একটি ‘গঠনমূলক আলোচনা’ করেছেন। তিনি বলেন, ‘আমি এমন কিছু শুনিনি যা আমাদের অবস্থানের বিরুদ্ধে যায়।’ নির্বাচনী প্রচারণার পুরো সময়জুড়ে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনকে দেওয়া কয়েক বিলিয়ন ডলারের সহায়তার সমালোচনা করেছেন ট্রাম্প। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই সংঘাত ‘২৪ ঘণ্টার মধ্যে’ তিনি সমাধান করবেন, যদিও তিনি কখনোই ব্যাখ্যা করেননি, কিভাবে এটি করবেন। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম