ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

ট্রাম্পের হুমকির সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কিনবে ভারত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ আগস্ট, ২০২৫,  4:55 PM

news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জরিমানার হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি ভারতীয় সরকারি সূত্র সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। একটি সূত্র বলেছে, “এগুলো দীর্ঘমেয়াদী তেল চুক্তি। রাতারাতি কেনা বন্ধ করা এত সহজ নয়।” ট্রাম্প গত মাসে ট্রুথ সোশ্যাল পোস্টে ইঙ্গিত দিয়েছিলেন, রাশিয়ার অস্ত্র ও তেল কেনার জন্য ভারতকে অতিরিক্ত জরিমানা ভোগ করতে হবে। শুক্রবার ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি শুনেছেন যে ভারত আর রাশিয়া থেকে তেল কিনবে না। শনিবার নিউ ইয়র্ক টাইমস নাম প্রকাশে অনিচ্ছুক দুই ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারত সরকারের নীতিতে কোনও পরিবর্তন হয়নি। সরকার রাশিয়া থেকে আমদানি কমাতে তেল কোম্পানিগুলোকে কোনও নির্দেশ দেয়নি। শুক্রবার এক নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেছেন, “আমাদের জ্বালানি উৎসের প্রয়োজনীয়তা সম্পর্কে ... আমরা বাজারে কী পাওয়া যায়, কী প্রস্তাব দেওয়া হচ্ছে এবং বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতি কী তাও দেখি।” জয়সওয়াল জানান, রাশিয়ার সাথে ভারতের ‘স্থির ও সময়-পরীক্ষিত অংশীদারিত্ব’ রয়েছে এবং বিভিন্ন দেশের সাথে নয়াদিল্লির সম্পর্ক তাদের নিজস্ব যোগ্যতার উপর দাঁড়িয়ে আছে এবং এটি তৃতীয় কোনও দেশের অবস্থান থেকে দেখা উচিত নয়। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম