ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর কুমিল্লায় ইউপি চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ১৩ নেতাকর্মী আটক শাহজালালে বিমানের টয়লেটে মিললো ১১ কোটি টাকার স্বর্ণ

ট্রাক খাদে পড়ে চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুলাই, ২০২৫,  5:20 PM

news image

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে জামাল মোল্যা (৩২) নামে ট্রাক চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ কাশিয়ানী  উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামের  শাহাদত হোসেনের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুমান মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাকটি মাছ পরিবহনের খালি বক্স নিয়ে ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে পড়ে যায়। তিনি আরও জানান, এতে ঘটনাস্থলে ট্রাকচালক জামাল মোল্লা নিহত হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম