ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

#

নিজস্ব প্রতিনিধি

০৯ আগস্ট, ২০২৫,  5:36 PM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দিপু নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে জামে-উলুম মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দিপু কাঁচপুর সেনপাড়া এলাকার আলতাব মিয়ার বাড়ির ভাড়াটিয়া সাগরের ছেলে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, একটি মালবাহী ট্রাক সাইকেল আরোহী শিশু দিপুকে ধাক্কা দেয়। এতে ওই শিশু ছিটকে রাস্তার মাঝখানে পড়ে যায় ও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা লিখিত আবেদন করায় নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম