ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

ট্রাকচাপায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মার্চ, ২০২৪,  8:23 PM

news image

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আউশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশাটিকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুইজন যাত্রী মারা যান। তখন মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল চন্দ্র দেব জানান, নিহত দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে শুনতে পেরেছি তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকায়। কিন্তু তারা মৌলভীবাজারে থাকেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম