ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৪,  8:24 PM

news image

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকচাপায় এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার (৮ এপ্রিল) ভোরে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হাসানুজ্জামান (৪৫)। তিনি সদর উপজেলার নারিকেলবাড়িয়া এলাকার শমসের আলীর ছেলে। জানা যায়, নিহত হাসানুজ্জামান সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ভোরে ঝিনাইদহ থেকে হাসানুজ্জামান মোটরসাইকেলে করে কর্মস্থল সাতক্ষীরা আইএফআইসি ব্যাংকের দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের ওপর পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ। তিনি জানান, ভোরে ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ ট্রাকচালক ও হেলপারকে আটক করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম