ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৪ আগস্ট, ২০২৩,  5:10 PM

news image

গাইবান্ধা শহরে মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সদর থানার ওসি মো. মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টার শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপ্লব (৪৮) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা ও বর্তমানে গাইবান্ধা শহরের বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তিনি জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, বিপ্লব বৃহস্পতিবার সকালে বাসা থেকে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে যাচ্ছিল। এ সময় ওই এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। ওসি মো. মাসুদ রানা জানান, বৃহস্পতিবার সকালে অজ্ঞাত ট্রাকটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়। তিনি আরও জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি শনাক্ত করাসহ চালককে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম