ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

ট্রাকচাপায় নারী পুলিশ সদস্য নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  10:54 AM

news image

খুলনার ডুমুরিয়ায় ট্রাকচাপায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল, আর পুলিশ সদস্যের ভাই, পুলিশ সদস্য ফারজানা ও তার সন্তান খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। গুটুদিয়া পৌঁছালে মোটরসাইকেল থেকে ফারজানা ইয়াসমিন পড়ে গেলে, বিপরীত দিক থেকে আসা ট্রাক ফারজানা ইয়াসমিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা হন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকচাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম