ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ ডিসেম্বর, ২০২৪,  5:08 PM

news image

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে বগুড়া- নওগাঁ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জহুরুল ইসলাম। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়া চাপড় এলাকার মৃত সামস উদ্দিনের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ বিএল কলেজের প্রভাষক। এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর ফাঁড়ির উপপরিদর্শক রমজান আলী। পুলিশের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন শিক্ষক জহুরুল ইসলাম। একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম