ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

ট্রাইব্যুনাল এলাকায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৫,  5:14 PM

news image

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বজনারা ব্যানার-পোস্টার নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় অবস্থান নিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় রায় ঘোষণায় বসবে আদালত। এরই মধ্যে শহীদদের স্বজনরা অবস্থান নিয়েছেন। কারও হাতে ব্যানার, কারও হাতে পোস্টার। এই রায় তাদের প্রত্যাশাই অগ্রাধিকার পাবে বলছেন তারা। এদিন সকালেই রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয়েছে ট্রাইবুনালে। ঐতিহাসিক এই রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এ ছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার ১০টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত প্রাঙ্গণসহ রাজধানীজুড়ে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় দেওয়া হবে। এই রায় ঘিরে আজ সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকা কঠোর নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলেছে চার বাহিনীর সদস্যরা (সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও র‍্যাব)। আদালতপাড়ার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে কড়া অবস্থান নিয়েছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম