ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে দগ্ধ

#

৩১ অক্টোবর, ২০২১,  5:56 PM

news image

বঙ্গোপসাগর থেকে মাছ ধরে ফেরার পর কক্সবাজারের কুতুবদিয়ার ঘাটের কাছাকাছি এলাকায় একটি ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ১২ জেলে দগ্ধ হয়েছেন। শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে এ বিস্ফোরণ ঘটে।  নয় জেলেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার বলেন, শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ ধরে একটি ট্রলার কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ঘাটের কাছাকাছি আসলে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেখানে তেল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।  ট্রলার থাকা জেলেরা পানিতে ঝাঁপ দেন। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় ১২ জেলে দগ্ধ হন। তিনি জানান, দগ্ধদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় নয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে  ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিকভাবে কুতুবদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম